নারী উদ্যোক্তাদের উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ ১৮ নভেম্বর ২০২৬ তারিখে গুলশান এভিনিউয়ে অবস্থিত প্রাইম ব্যাংক পিএলসি.-এর প্রধান কার্যালয়ে প্রাইম ব্যাংক ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (BWCCI)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারক ১৮ নভেম্বর ২০২৬ থেকে দুই বছরের জন্য কার্যকর হবে।
স্বাক্ষর অনুষ্ঠানে BWCCI-এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মিসেস সঙ্গীতা আহমেদ, বোর্ড ডিরেক্টর রিদমা খান, বোর্ড ডিরেক্টর লিপি খন্দকার এবং সেক্রেটারি জেনারেল মেহেদী হাসান কিংশুক।
প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন শায়লা আবেদীন, এসইভিপি ও হেড অব লায়াবিলিটি এন্ড উইমেন ব্যাংকিং; এবিএম খায়ের উদ্দীন, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এসএমই ব্যাংকিং; ফাতেমা আক্তার নাজ, লিড, বিজনেস ডেভেলপমেন্ট এন্ড প্রপোজিশন ম্যানেজার, উইমেন ব্যাংকিংসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই সমঝোতা স্মারকের আওতায় নারী উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণপ্রাপ্তির সুযোগ, আর্থিক সাক্ষরতা ও অনলাইন ব্যাংকিং বিষয়ে সচেতনতা, পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণে নারী উদ্যোক্তা মেলা আয়োজন এবং নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি BWCCI-এর সদস্য ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের জন্য প্রাইম ব্যাংকের নারী উদ্যোক্তাবান্ধব ব্যাংকিং সেবা ও ‘Achol Loan’-এর আওতায় ঋণপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণে কাজ করা হবে।
আমরা আশা করি, এই সমঝোতা স্মারক প্রাইম ব্যাংক ও BWCCI-এর পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি, অর্থায়নে প্রবেশাধিকার বৃদ্ধি এবং ব্যবসার টেকসই উন্নয়নে দুই প্রতিষ্ঠান একসঙ্গে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

